1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনা ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা নেননি: তথ্যমন্ত্রী - আজকের কাগজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশন কমিটি ঘোষণা ভাসমান ২ এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকে বাড়বে গ্যাস সরবরাহ সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, ৫ আসামি রিমান্ডে শ্রীবরদীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ‎ববি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করলো জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ কুমিল্লা ডিবি’র বিশেষ অভিযানে ৬টি অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ জন গ্রেফতার শিক্ষার্থীর মায়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ, সাপাহারে এক নারীর ইউপি ও থানায় অভিযোগ চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরার নির্দেশ, ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

শেখ হাসিনা ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা নেননি: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:০৯ পিএম
শেয়ার করুন

ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে পারতেন।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “তারেক রহমান: নিষিদ্ধ সময়ে, নিষিদ্ধ প্রচার” বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতার মসনদে বসলেই স্বৈরাচার শাসকদের গুম, হত্যা ও বাকস্বাধীনতা খর্ব করার মানসিকতা তৈরি হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেও অতীতে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেনি।

দেশ ও জাতির প্রতি তারেক রহমানের ত্যাগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বইটির বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তারেক রহমানের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

এই বিভাগের আরো খবর