1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ১১:০৬ পিএম
শেয়ার করুন

ছোট পর্দার জনপ্রিয় মুখ আলোচিত সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

লুবাবা পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’

এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।

লুবাবার এ নতুন যাত্রায় নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করছেন।

এই বিভাগের আরো খবর