1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ দু'জন আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁয় চার খুন: পুলিশ সুপার থামেনি স্বপ্ন—প্রসবের ৩ দিনেই পরীক্ষার হলে মা শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা ধর্মপাশায় হাওরের অর্ধেকের বেশি বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়েছে টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু মর্যাদায় সহনশীলতা: জলবায়ু সহিংসতা রোধে মাতৃকেন্দ্রের ক্ষমতায়ন জোরদার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা: নিহত ১, আহত ৫ কুমিল্লায় অবৈধ মজুত থেকে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ দু’জন আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ১:৪৬ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজা’সহ মোঃ আল আমিন মিয়া ও মোঃ সুমন মিয়া নামে দুইজন’কে আটক করা হয়েছে।

গতকাল বুধবার (২২শে মে) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা কন্যা ভাস্কর্যের সামনে থেকে তাদের’কে আটক করেন।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে সিএনজি অটোরিক্সা একটি বড় মাদকের চালান শ্রীমঙ্গল আসছে। গোপনসুত্রে পাওয়া এই তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের চা কন্যা ভাস্কর্যের সামনে একটি সিএনজি অটোরিকসা থেকে দুই জনকে আটক করা হয়। পরে সিএনজি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে পেচানো দুটি বান্ডিল থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত দুই ব্যাক্তি এবং পলাতক একজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার আমতলী গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে মোঃ আল আমিন মিয়া, চুনারুঘাটের বাসিন্দা মোঃ জাফর আলীর ছেলে মোঃ সুমন মিয়া।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *