1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে কমিটি, দুই নৌযানের রুট পারমিট বাতিল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা তদন্তে কমিটি, দুই নৌযানের রুট পারমিট বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ৮:৩৫ পিএম
শেয়ার করুন

ঈদযাত্রার মধ্যে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার পর ব্যবস্থা নিয়েছে সরকার। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে দুর্ঘটনায় জড়িত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি।

বুধবার (১৮ মার্চ) রাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে ব্যবস্থা নিয়েছে। তদন্তে যাদের দোষ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নৌপথে কোনো ধরনের দুর্ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না।

আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নিহতের পরিবারকেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।তদন্ত কমিটি করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে এবং অপর কমিটির প্রধান করা হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধি রাখা হয়েছে।

পরিদর্শনকালে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *