1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, ৫ আসামি রিমান্ডে - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

সবুজবাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার, ৫ আসামি রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর সবুজবাগে ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯) নামে এক তরুণীকে হত্যার পর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ আগস্ট) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা।

আসামিরা হলেন, নুসরাত জাহান সাহিদা (১৯), ফারুক ওরফে জামাই ফারুক (৪৫), মো. শালে সুজন (২০), ডি. মামুন (২০) এবং মো. রাফি ইসলাম ওরফে বাঙ্গি (১৯)।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৬ আগস্ট সকাল ৯টার দিকে সবুজবাগ থানাধীন বাগানবাড়ী কালভার্ট এলাকার একটি গরুর ফার্মসংলগ্ন সেতুর নিচে অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মাথা এবং পলিথিনে মোড়ানো দুই হাত পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২০ বছর বয়সী ওই নারীর মাথা ও দুই হাত উদ্ধার করে। তবে মরদেহের বাকি অংশের খোঁজ মেলেনি। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করা হয়। তার নাম ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯)। পরে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে খণ্ডিত মাথার ছবি ও দুই হাতে থাকা ট্যাটু দেখে তারা মরদেহটি শনাক্ত করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে দেখা যায়, গত ৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে মামলার ভুক্তভোগীসহ তদন্তে সন্দেহভাজন গ্রেপ্তার আসামি এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাগানবাড়ী কালভার্টের ওপর দীর্ঘ সময় একসঙ্গে অবস্থান করছিলেন।

পরে ওই আসামিরা ভুক্তভোগীকে কৌশলে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। এরপর থেকে ভুক্তভোগীকে আর কোথাও দেখা যায়নি।

পুলিশের দাবি, ৪ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে ২ নম্বর আসামি ফারুক ও ভুক্তভোগী ছুরাইয়া আক্তার ওরফে ফালানী ছাড়া অন্য আসামিরা ও অজ্ঞাতনামা ব্যক্তিরা আবারও বাগানবাড়ী কালভার্টের ওপর এসে দীর্ঘ সময় অবস্থান করেন। পরে তারা সেখান থেকে চলে যান। পরে ওই ঘটনায় ভুক্তভোগীর পক্ষে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রাথমিক তদন্ত, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, স্থানীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, আসামিদের পূর্ববর্তী স্বভাব-চরিত্র এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে উল্লিখিত আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রতীয়মান হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরো খবর