1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সময় এসেছে জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার:গয়েশ্বর চন্দ্র রায় - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

সময় এসেছে জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার:গয়েশ্বর চন্দ্র রায়

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
শেয়ার করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না। এখন সময় এসেছে জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দেওয়ার ,তাই কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ ( ১৬ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে। অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই জনগণের দ্বারা  নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

সংস্কারের নামে বছরের পর বছর জনগন অপেক্ষা করবে না।১৬ বছর পর দেশের জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। তাই জনগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নিপুন রায় চৌধুরী, কেরানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং কমিটির সভাপতি, আলহাজ্ব নাজিম উদ্দিন এর সভাপতিত্বে,আগানগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি, রফিকুল ইসলাম রফিকের  সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবু, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আরশাদ রহমান সপু, ঢাকা জেলা দক্ষিণ যুবদলের সভাপতি, পাভেল মোল্লা প্রমুখ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *