1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সময় টিভির সম্প্রচার আপাতত বন্ধই থাকবে - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময় টিভির সম্প্রচার আপাতত বন্ধই থাকবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ১:০০ পিএম
শেয়ার করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির টেলিভিশন চ্যানেলটি ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী রবিববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এর ফলে সময় টিভির সম্প্রচার আপাতত বন্ধই থাকছে।

আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এই আদেশ দেন।

আদালতে আবেদনকারী, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে, সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদেরকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারজানা খান নীলা।

আইনজীবীরা বলেন, সময় টিভি এক সপ্তাহ বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, চেম্বার আদালত তা স্থগিত করেননি। এ কারণে সময় টিভি আপাতত বন্ধই থাকবে।

এর আগে গতকাল মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন আহমেদ জোবায়ের।

এর আগে গত সোমবার সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। ওই দিন সকালে রিট আবেদনটি করা হয়।

রিটের আদেশের দিন সোমবার দিবাগত রাত ১২টা থেকে বন্ধ রয়েছে সময় টিভির সম্প্রচার।

গণমাধ্যমে প্রকাশিক খবর অনুসারে, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।

পরে এ অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের কোম্পানি বেঞ্চে আবেদন করেন আহমেদ জোবায়ের।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *