1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাগরের ঢেউয়ে ভেসে এলো এক শিশুর লাশ - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাগরের ঢেউয়ে ভেসে এলো এক শিশুর লাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২ ১১:৫৮ এএম
শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে এলো এক শিশুর লাশ। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কদমরসুল সাগর উপকূলে অবস্থিত আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডে লাশটি ভেসে আসে। খবর পেয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।

জানা গেছে, মঙ্গলবার সকালে আরেফিন শিপব্রেকিং ইয়ার্ড এলাকায় একটি শিশুর লাশ ভাসতে দেখে ইয়ার্ডের লোকজন মালিক কামাল উদ্দিনকে জানান।

তিনি থানা ও নৌ পুলিশে খবর দিলে সকাল ১০টার দিকে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব লাশটি উদ্ধার করেন।

আরেফিন এন্টারপ্রাইজ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইয়ার্ডের কর্মকর্তারা লাশটি দেখে আমাকে জানান। শিশুটির বয়স তিন-চার মাস হতে পারে। সাগরের ঢেউয়ে এটি ইয়ার্ড এলাকায় চলে এসেছে। তবে কোথা থেকে লাশটি এসেছে তা কেউ নিশ্চিত হতে পারেনি। ’

নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরো খবর