1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইলো ইসি - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইলো ইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (১৩ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।

বর্তমানে সিইসির জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট দেয়ার অনুরোধ করা হয়েছে।এছাড়া, চার কমিশনার ও ইসি সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট চাওয়া হয়।

নির্বাচনকালীন দায়িত্ব পালন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব ব্যবস্থা নেয়া জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এদিকে, আরেক চিঠিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পুলিশ কমিশনারদেরকে এই তিন শহরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আরেকটি চিঠিতে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছে কমিশন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *