1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৭ পিএম
শেয়ার করুন

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে একটি অস্থায়ী অস্ত্র ও যুদ্ধাবশেষের গুদামে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবারের (৯ সেপ্টেম্বর) এ বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে এবং কয়েক ঘণ্টা ধরে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে।
রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন।

এর আগে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, উত্তর ইদলিবের গ্রামাঞ্চলের বুর্জ আল-নিমরা এলাকায় বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়।

তবে একের পর এক বিস্ফোরণের কারণে দমকলকর্মীরা আগুন নেভাতে গিয়ে বাধার মুখে পড়েন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকারী দলগুলো তল্লাশি চালাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একজন আলোকচিত্রী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। তবে এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ থেকে সম্প্রতি বেরিয়ে আসা সিরিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া গুদামটি ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা সিরিয়ার বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময়ের অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো।

এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিনিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন। ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছিলেন বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

সূত্র: আলজাজিরা

এই বিভাগের আরো খবর