1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সুইস রিসোর্টে নববর্ষ উদযাপনকালে আগুন, নিহত ৪০ - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে রাজনীতি নিষিদ্ধ বহাল রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

সুইস রিসোর্টে নববর্ষ উদযাপনকালে আগুন, নিহত ৪০

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন

সুইজারল্যান্ডের একটি পাহাড়ি স্কি রিসোর্টের বারে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের প্রথম প্রহরে (আনুমানিক ১টা ৩০ মিনিট) ক্রাঁ-মন্তানা শহরের বিলাসবহুল স্কি রিসোর্ট ‘আলপাইন’র ‘লে কনস্টেলেশন’ নামে ওই বারে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশের মুখপাত্র গায়েতাঁ লাথিওঁ জানান, সে সময় নতুন বছর উদ্‌যাপন করতে বারটিতে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন।

দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ভালাই ক্যান্টনের পুলিশ কমান্ডার ফ্রেদেরিক গিসলার ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ভালাই ক্যান্টনের অ্যাটর্নি জেনারেল বিট্রিস পিলুদ বলেন, এখনই আগুন লাগার কারণ নির্ধারণ করা যায়নি। তবে এটি যে কোনো হামলা নয়, সেটা তদন্তকারীরা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।

তবে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সুইস পুলিশের ধারণা, প্রায় ৪০ জন এই অগ্নিকাণ্ডে মারা গেছেন।
রিসোর্টটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভালাই ক্যান্টনের নিরাপত্তা বিভাগের প্রধান স্তেফান গানজার জানান, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।

নিউইয়র্ক থেকে আসা এক পর্যটক আগুনের ভিডিও ধারণ করেন, যেখানে বারের ভেতর থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে দেখা যায়।

তিনি সংবাদমাধ্যমকে জানান, অন্ধকারের মধ্যে মানুষকে দৌড়াতে ও চিৎকার করতে দেখেছেন তিনি।
ঘটনার পরপরই সুইস গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি ভবনকে আগুনে জ্বলতে এবং আশপাশে জরুরি উদ্ধারকারী সংস্থার উপস্থিতি দেখা যায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *