1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায় বাংলাদেশ - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৮:০৬ পিএম
শেয়ার করুন

সৌদি আরবের সঙ্গে শুধু প্রথাগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ কাজে লাগিয়ে বিশেষ করে সৌরবিদ্যুৎ, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে বড়ো আকারের সৌদি বিনিয়োগ আহবান জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ এল-খেরেইজির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেছে।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য একটি অত্যন্ত ইতিবাচক ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে পুঁজি বিনিয়োগে অত্যন্ত আগ্রহী।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধন পারস্পরিক আস্থা ও সুদীর্ঘ বন্ধুত্বের ওপর দাঁড়িয়ে আছে। দেশে পরিবেশবান্ধব পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের সোলার পাওয়ার খাতে সৌদি কোম্পানিগুলোকে যুক্ত হওয়ার আহবান জানান। তিনি বলেন, এ খাতের বিনিয়োগ দুই দেশের জন্যই বাণিজ্যিকভাবে লাভজনক হবে।

বৈঠকে সৌদি আরবের নির্মাণ ও উন্নয়ন খাতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদান স্মরণ করে ধন্যবাদ জানান সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের কথা জানান।

এই বিভাগের আরো খবর