1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ১০ বছরের দণ্ড - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ১০ বছরের দণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১১:২৯ এএম
শেয়ার করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলায় এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের বিচারক এ. ই. এম ইসমাইল হোসেন এ দণ্ড দিয়েছেন। এ সময় আসামি শরৎ তনচংগ্যা আদালতে উপস্থিত ছিলো বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. রফিকুল ইসলাম।

একইসাথে আসামিকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

পিপি মো. রফিকুল জানান, রায়ে আগামী ৯০ দিনের মধ্যে আসামিকে জরিমানার অর্থ বিধি মোতাবেক জমা দিতে নির্দেশ প্রদান করেন। পরিশোধিত জরিমানার অর্থ ভিকটিমের পিতা-মাতা ও সন্তানের প্রতি আসামির কৃত ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবে।

যদি নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে রাঙামাটি জেলা প্রশাসক নারী ও শিশু নির্যাতন দমন আইনের অনুসরণে শরৎ তনচংগ্যার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক করে বিক্রয়লদ্ধ অর্থ ট্রাইব্যুনালে জমা প্রদানের নির্দেশ দেওয়া হয় রায়ে।

মামলার এজাহারের বরাতে পিপি রফিকুল বলেন, ২০২১ সালের ১২ এপ্রিল সকাল ১১টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক স্কুলছাত্রীকে পিছন থেকে জাপটে ধরে শরৎ তনচংগ্যা। আসামি দশম শ্রেণির ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচিয়ে ও চুল ধরে দেবাছড়া ছড়ার দিকে নিয়ে যায়।

এই বিভাগের আরো খবর