1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত দিতে সম্মত ভারত - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত দিতে সম্মত ভারত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:২৪ পিএম
শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জানিয়েছে ভারত।

বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে সম্মতি জানান।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান খলিলুর রহমান। একইসঙ্গে, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রেপ্তার দুই ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠাতে উভয়পক্ষ একমত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত এ বৈঠকে খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও সাক্ষাৎ করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয় এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করে।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করে পারস্পরিক আস্থা, সম্মান ও স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা—বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা—আগামী সপ্তাহগুলোতে আরও সহজ করা হবে।

এদিকে, ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে খলিলুর রহমান সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। জবাবে মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, ভারত সরকার বিষয়টি গুরুত্বসহকারে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *