1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা পান্নার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নাফ নদী থেকে নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদসহ গ্রেফতার ১ চোখের সামনে পাকা ধান ডুইব্যা গেল এখন না খাইয়া থাকতে হইব আমাগো মেয়াদ শেষেও রৌমারীতে ৩ চেয়ারম্যানের দখলদারি কুড়িগ্রাম সীমান্তে অভিযান, মাদকসহ ৩৬ লাখ টাকার পণ্য জব্দ শাট ডাউনে স্থবির ববির একাডেমিক কার্যক্রম, ডিনদের সাথে বৈঠকে কিছুটা আশার সঞ্চয় বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষকের ফাঁসির রায় ফেসবুক প্রেমে বিয়ে, ৪ মাসেই ঝুলন্ত লাশ আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী

হাসিনার পক্ষে আদালতে না লড়ার ঘোষণা পান্নার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।ভিডিও বার্তায় মামলা থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড আই খান পান্না বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম।

অপরদিকে, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, তার ফরমাল চিঠি (আনুষ্ঠানিক পত্র) এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে (আনুষ্ঠানিক প্রক্রিয়ায়) পদত্যাগের বিষয়টি জানাব।তবে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও বার্তায় তিনি দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন।

এছাড়া নিজের বন্ধুর পক্ষে লড়ার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আমি এ মামলায় তার পক্ষে লড়ব।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *