1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে: আমিনুল হক - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে: আমিনুল হক

মোঃ জাকির হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ৩:৪৪ পিএম
শেয়ার করুন

আমরা হিন্দু ভাইদের সংখ্যালঘু বলতে চাই না উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের প্রত্যেকটি পূজামণ্ডপে তাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সহায়তা করতে হবে।তাদের জন্য কাজ করতে হবে। কারণ হিন্দু ভাইয়েরা তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী। আমরা সকলেই বাংলাদেশী।বাংলাদেশী পরিবার হিসেবেই আমরা তাদের পাশে থেকে কাজ করবো।

আজ শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রুপনগর- পল্লবী-কাফরুল থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে আমরা একটা সম্প্রতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যে বাংলাদেশের জন্য এদেশের বহু মানুষ জীবন দিয়েছে ও রক্ত দিয়েছে।সেই মানুষগুলোর শহীদী যে রক্ত, সে রক্ত আমরা বৃথা যেতে দিতে পারিনা,কারন সেই রক্তের বিনিময়ে আমরা একটা সম্প্রতি ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য আপনাকে আমাকে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

আমিনুল হক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে হিন্দু ভাইদের ওপর তারা জুলুম অত্যাচার ও নির্যাতন চালিয়েছে,তারা প্রতিহিংসায় বশবতী হয়ে নিজেরাই হিন্দুদের বাড়ীতে আগুন দিয়ে বিএনপির নাম দিয়েছে। কিন্তু বিএনপি এই ধরনের ধ্বংসাত্বক অপকর্মে কখনও জড়িত ছিল না। এইজন্য সকলকে সজাগ থাকতে হবে।

পূজামণ্ডপ গুলোর মধ্যে রুপনগর গোড়ান চটবাড়ী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, ইস্টার্ন হাউজিং শ্রী শ্রী দূর্গা মন্দির,উত্তর কালশী সারদীয় দূর্গা মন্দির,পল্লবী বাউনিয়াবাদে শ্রী শ্রী রাম মন্দির,কাফরুলের দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারেকুল আলম তেনজিং, সাবেক যুবদলের নেতা হাবিবুর রহমান রাব্বি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম,
কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকরামুল হক,থানা যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনি,
সাবেক যুবদল নেতা হাবিবুর রহমান রাব্বি,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, মোতালেব হোসেন রতন, কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকরামুল হক, যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনি, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, পল্লবী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম বাবু,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সোহেল,৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন,রুপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি,রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফাসহ স্হানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বাদ জুমা রুপনগর মিল্ক ভিটা মোড়ে মেহমানখানা’র উদ্যোগে মাসিক খাবারের কর্মসূচিতে মেহমানখানা’র প্রতিষ্ঠাতা এ্যাড আলী আসরাফ লিটন এর আয়োজনে আমিনুল হক বক্তব্য রাখেন।

দুপুর ১২ টার সময় পল্লবীর বাউনিয়াবাধ সি ব্লকে জামিয়া ইসলামিয়া রওজাতুল উলূম (মাদরাসা ও এতিমখানার) নির্মাণ কাজ ও বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *