1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাকারবার্গ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাকারবার্গ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১২:৫৯ পিএম
শেয়ার করুন

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ বুধবার কোম্পানিটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে ছাঁটাইয়ের এই ঘোষণা দেন। ইলন মাস্কের মালিকানাধীন টুইটারের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো মেটাও।

ব্লগ পোস্টে মার্ক জাকারবার্গ বলেন, ‘আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের টিমের আকার ১৩ শতাংশ কমিয়ে নেওয়ার এবং আমাদের মেধাবী কর্মীদের মধ্যে ১১ হাজারের বেশি জনকে চাকরি থেকে চলে যেতে হবে। কোম্পানিকে আরও কার্যকর করতে আমরা অতিরিক্ত পদক্ষেপ নিচ্ছি। এর মধ্যে রয়েছে ব্যয় কমানো এবং নতুন নিয়োগ না করার সময়সীমা বৃদ্ধি।’

ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কর্মীকে ছাঁটাই করা হবে তারা ১৬ সপ্তাহের মূল বেতনের সঙ্গে প্রতিবছরের হিসেবে দুই সপ্তাহের বাড়তি বেতন পাবেন।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এটিই কোম্পানিটির বৃহত্তম কর্মী ছাঁটাই। ডিজিটাল বিজ্ঞাপন আয়ের পতন এবং ভার্চুয়াল রিয়েলিটি প্রকল্প মেটাভার্সে বিনিয়োগে আশানুরূপ সাড়া না পাওয়ার ফলে কোম্পানিটির আয় কমেছে উল্লেখযোগ্য মাত্রায়।

গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের প্রায় অর্ধেক কর্মী ছাঁটাই করেছেন। যদিও পরে ছাঁটাই হওয়া কিছু কর্মীকে পুনরায় কাজে যোগ দিতে বলা হয়েছে। স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠানও ঘোষণা দিয়েছে তারা তাদের কর্ম শক্তির ২০ শতাংশ কমাবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *