1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১২ বিয়ে করা ডালিয়া কারাগারে - আজকের কাগজ
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ’ সরকারের উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ফের রাজধানীতে বাসে আগুন রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে মিলছে পুরস্কার তদন্তে প্রমান মিললেও র‍্যাগিংয়ের বিরুদ্ধে শাস্তি কার্যকরে কালক্ষেপন ববি প্রশাসনের শীতকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’ রুয়েটে অর্ধদিবস ব্যাপী কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী রুবেল

১২ বিয়ে করা ডালিয়া কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
শেয়ার করুন

অবশেষে কারাগারে পাঠানো হয়েছে ১২ বিয়ে করা কোটালিপাড়ার সেই ডালিয়াকে। বুধবার নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলায় হাজিরা শেষে আত্মসমর্পণ করতে গেলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। বিয়ে করাই যেন ডালিয়ার নেশা। ডালিয়া প্রথমে বিয়ে করেন, এরপরই কাবিনের টাকার জন্য স্বামীদের করেন শারীরিক ও মানসিক নির্যাতন। এভাবেই একে একে ১২টি বিয়ে করে স্বামীদের কাছ থেকে হাতিয়েছেন প্রায় কোটি টাকা। এবার সেই স্বামীদের করা একাধিক মামলায় ডালিয়াকে কারাগারে পাঠিয়েছে নরসিংদীর জেলা আদালত। মামলার কপি ইতোমধ্যে মানবজমিনের হাতে এসেছে। মামলা নম্বর- ৯৭২। মামলার বাদী তার স্বামী এনামুল হক।

এদিন দুপুরে নরসিংদী দায়রা জজ আদালতে প্রবাসী স্বামী এনামুলের করা যৌতুকের মামলায় জেলা জজ মারুফ আহমেদের আদালত জামিন শুনানিতে অংশ নিলে দুই পক্ষের যুক্তি তর্ক শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এজাহারে বলা হয়, আসামি ডালিয়া আক্তার সাথী বাদী এনামুলের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

তিনি একজন প্রতারক মহিলা। তিনি বিভিন্ন লোকের সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়ে মোটা অংকের কাবিনে বিয়ে করেন। বিয়ে করা তার একমাত্র পেশা। এখন পর্যন্ত তিনি মোট ১২টি বিয়ে করেছেন। বাদী পক্ষের আইনজীবী মামুনুর রশীদ মানবজমিনকে বলেন, ডালিয়া ১২টিরও বেশি বিয়ে করে স্বামীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতন করে টাকা আদায় করতেন। আদালতের নজরে আনলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এটি একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, পুরুষ নির্যাতনেরও বিচার এখন শুরু হয়েছে।

মামলার বাদি এনামুল হক মানবজমিনকে বলেন,  ডালিয়া তার কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তার প্রবাস জীবনের সকল আয় ডালিয়া হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় সাবেক সেনা সদস্য ও ডালিয়ার সাবেক স্বামী আমিনুল ইসলাম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তার মিথ্যা বিয়ে বাণিজ্যের শিকার হয়ে চাকরি হারিয়েছি। আমার বৃদ্ধ বাবা মারা গেছেন। আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে ডালিয়ার জন্য। এসময় ডালিয়ার উপযুক্ত বিচার দাবি করেন তিনি। আরেক স্বামী বরিশালে রেজাউল খান বলেন, যৌতুককে মামলার ভয় দেখিয়ে তার মোটরসাইকেল বিআরটিতে গিয়ে মালিকানা পরিবর্তন করে নিজ নামে নিয়ে গেছে ডালিয়া। জোর করে বিয়ে করে ১০ লাখ টাকা কাবিন লিখেছেন। নগদ টাকাও আদায় করেছেন। তিনিও সুষ্ঠু বিচার দাবি করেন। এবং পাশাপাশি ডালিয়ার বাবার বিরুদ্ধে আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবি করেন ডালিয়ার স্বামী। এ বিষয়ে জানতে ডালিয়ার বাবাকে ফোন দিলে তিনি সাড়া দেননি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *