1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৩ মে শুরু ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

১৩ মে শুরু ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৮:১৫ পিএম
শেয়ার করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধায় অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অগ্রিম টিকিট বিক্রির সূচি

টিকিট বিক্রির তারিখ ভ্রমণের তারিখ

১৩ মে ২০২৬ ২৩ মে ২০২৬

১৪ মে ২০২৬ ২৪ মে ২০২৬

১৫ মে ২০২৬ ২৫ মে ২০২৬

১৬ মে ২০২৬ ২৬ মে ২০২৬

১৭ মে ২০২৬ ২৭ মে ২০২৬

ফিরতি টিকিট বিক্রির সূচি

টিকিট বিক্রির তারিখ ভ্রমণের তারিখ

২১ মে ৩১ মে-র টিকিট

২২ মে ১ জুনের টিকিট

২৩ মে ২ জুনের টিকিট

২৪ মে ৩ জুনের টিকিট

২৫ মে ৪ জুনের টিকিট

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা করা হবে।

রেলওয়ে জানিয়েছে, অগ্রিম ও ফেরত যাত্রার সব টিকিট কেবল অনলাইনে রেলওয়ের পোর্টাল বা অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন এবং ঈদুল আজহা উপলক্ষে কেনা টিকিট ফেরত বা টাকা রিফান্ড করা যাবে না।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে ঢাকা-জামালপুর রুটে দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চলবে।

যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট স্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এটি মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ পর্যন্ত দেওয়া হবে।

রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবং কালোবাজারি রুখতে এনআইডি যাচাইয়ের মাধ্যমে টিকিট ইস্যু করা হচ্ছে। যাত্রীদের সঠিক তথ্য দিয়ে টিকিট সংগ্রহ করে শান্তিপূর্ণভাবে ঈদযাত্রা করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর