1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক - আজকের কাগজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার থেকে ‘অটো মামলা’, নজর রাখবে ১৪২৭ এআই ক্যামেরা ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর একাধিক আফটারশক, নিহত ৩৮ যাচাই শেষ, ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নেবে মিয়ানমার এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, দুপক্ষের সংঘর্ষে আহত ১০ কালিয়াকৈরে গৃহবধূর মরদেহ উদ্ধার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চট্টগ্রামে এ্যাবের আলোচনা সভা ও পুনর্বাসন সহায়তা নওগাঁয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী পুলিশের গ্রেপ্তার! খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কুবি ছাত্রদলের দোয়া মাহফিল

১৫ আগস্টে খাবার বিতরণের সময় ঢাবিতে ছাত্রলীগের ২ কর্মী আটক

ঢাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৭:৫৭ পিএম
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঢাবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিরাজুল এবং সাংস্কৃতিক বিভাগের শিক্ষার্থী ফজলুর রহমান কাদের।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এ সময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড পুলিশের সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ইসরাফিল ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়েছে। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর