1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:১৬ পিএম
শেয়ার করুন

জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। ‘ইএসডিপি-এমওসি’ (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) নামের এ চুক্তির আওতায় আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর হলেও পরে তা আরও পাঁচ বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বিধান রাখা হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় এক বছরের আলোচনার পর গত ১৭ অক্টোবর দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষ করে, গর্ভধারণ বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এ কারণে কোনো নারী কর্মীকে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ চুক্তির মাধ্যমে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুই দেশের মধ্যে কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। জাপানে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়বে এবং তাঁদের উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করা হবে। এ চুক্তির ফলে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে সরকার।

এই বিভাগের আরো খবর