1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২২ দিনে প্রবাসী আয় এলো ২৬ হাজার কোটি টাকা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

২২ দিনে প্রবাসী আয় এলো ২৬ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৯:৫৯ পিএম
শেয়ার করুন

লতি নভেম্বরের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ হাজার ৪৬ কোটি ৮৭ লাখ ৭৮ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম ২২ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪০ লাখ ৫০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে নভেম্বরের প্রথম ২২ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ কোটি ৮৯ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা অগ্রণী মাধ্যমে এসেছে ১৯ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার। এছাড়া জনতা ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১২ কোটি ৯২ লাখ ৬০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলার।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *