1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:০৬ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

রোববার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।এতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও দ্রুত, কার্যকর ও আবেদনকারীবান্ধব করতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।দূতাবাসের ঘোষণা অনুযায়ী, সোমবার (১ জুন) থেকে অভিবাসী ভিসার সব ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে অপেক্ষায় থাকা আবেদনকারীরা দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’-এর ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ অংশ পর্যালোচনার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সংশ্লিষ্টরা বলছেন, অভিবাসী ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে আবেদনকারীদের মধ্যে যে অসন্তোষ ও ভোগান্তি ছিল, নতুন এই সিদ্ধান্ত তা অনেকাংশে কমিয়ে আনবে। বিশেষ করে পরিবারভিত্তিক ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসন প্রত্যাশীদের জন্য এটি বড় ধরনের স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন তারা।

এই বিভাগের আরো খবর