1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৩০ অক্টোবর চূড়ান্ত হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

৩০ অক্টোবর চূড়ান্ত হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪ ১২:২২ পিএম
শেয়ার করুন

আগামী বছরের (২০২৫) হজ প্যাকেজ ঘোষণা করা হবে ৩০ অক্টোবর (বুধবার)। ওই দিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ তথ্য জানান।

বৈঠকে বিমান ভাড়া নির্ধারণ হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনো কিছু বিষয় বিবেচনায় রয়েছে। তাই আমরা চূড়ান্তভাবে বলতে পারছি না। বিমানের পক্ষ থেকে এবার বিমান ভাড়া এক লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। তবে, আমরা এ বিষয়ে আরও কাজ করছি এবং ভাড়া কমানোর চেষ্টা করছি।’

হজের খরচ কত কমছে, এ সম্পর্কে খালিদ হোসেন বলেন, ‘হজ প্যাকেজে কত কমছে, সেটা এখনই বলা যাচ্ছে না। সৌদি আরব থেকে খরচের হিসাব এখনও আমাদের কাছে আসেনি।’

হজ প্যাকেজ কেমন হবে জানতে চাইলে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ‘এবার আমরা ভালো প্যাকেজ দেব। গতবারের চেয়ে খরচ কম হবে, ইনশাআল্লাহ।”

২৬ সদস্যের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভাপতি হচ্ছেন ধর্মবিষয়ক উপদেষ্টা। এই কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন। আগামী ৩০ অক্টোবর নির্বাহী কমিটির সভা বসবে, যেখানে হজ প্যাকেজ নির্ধারণের দায়িত্ব পালন করা হবে।

আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনে পারবেন। আগামী ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি হবে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সাধারণ প্যাকেজের খরচ ধরা হয়েছিল পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বিশেষ হজ প্যাকেজে হজ পালনে খরচ হয়েছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে, বেসরকারি এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনের সর্বনিম্ন খরচ ছিল পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে খরচ হয়েছিল ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

এই বিভাগের আরো খবর