1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

৫ আগস্ট সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ২:২১ পিএম
শেয়ার করুন

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সব পোশাক শিল্প কারখানা সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে এক বিজ্ঞপ্তিতে মালিকদের অনুরোধ জানিয়েছে।

বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস” (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে।

উল্লেখ্য, পোশাকশিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময়ে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং, উক্ত ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে সকল পোশাকশিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

এই বিভাগের আরো খবর