1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নায়কের ভক্তদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, শাকিবকে বিষয়টি দেখতে বললেন মারুফ - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নায়কের ভক্তদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, শাকিবকে বিষয়টি দেখতে বললেন মারুফ

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫ ৩:২৯ পিএম
শেয়ার করুন

গত মঙ্গলবার‘বরবাদ’ সিনেমার প্রদর্শন দেখতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে গিয়েছিলেন নির্মাতা ও বোর্ড সদস্য কাজী হায়াত। সিনেমা দেখে বের হওয়ার সময় গেটে তাঁর গাড়ি আটকে রাখেন শাকিব খানের ভক্তরা।

কাজী হায়াত গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে, ‘তুমি কে আমি কে, শাকিবিয়ান, শাকিবিয়ান’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় বর্ষীয়ান এই নির্মাতার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ভক্তদের।  ২০-২৫ জন ভক্ত মিলে কাজী হায়াতে হেনস্তা করার চেষ্টা করেছেন বলেও অনেকে অভিযোগ তুলেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ। বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন তিনি। ‘কাজী হায়াত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য। উনি যেটা করেছেন, তা একান্ত ওনার ব্যাপার। বা উনি যা সিদ্ধান্ত নিয়েছেন, তা সেই ছবির ভালোর জন্যই নিয়েছেন, দেশের জন্য করেছেন।’

বাবার মন্তব্য প্রসঙ্গে মারুফ বলেন, ‘মারুফের লোক আছে বলে বাবা বুঝিয়েছেন, আমার দর্শক আছে। একসময় আমার দর্শক ছিল।’’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ও গালির ব্যবহার নিয়ে সমালোচনা করেছেন। এ বিষয়ে মারুফের ভাষ্য, ‘কাজী হায়াতের সিনেমায় অশ্লীল বাক্য ছিল। ‘‘ধর’’ সিনেমার কথা বলবেন? যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনারা নীতিমান হবেন, দেশকে নিয়ে ভাববেন। যেন এই সিনেমার মান্নার ক্যারেক্টারের মতো আর কেউ তৈরি না হয়।’

এছাড়া শাকিব খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক কাজী মারুফের। এই চিত্রনায়ক মনে করছেন, দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য অনেকেই এমন করছেন।  মারুফ বলেন, ‘শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, আপনাদের এটা নষ্ট হতে দেবেন না। আর নষ্ট হলে আমার কিছু যাবে আসবে না, আমার বাবারও কিছু আসবে যাবে না। এমনকি শাকিবের ক্ষেত্রেও সেইম।’

সবশেষ সামাজিক মাধ্যমে ভক্তদের এমন বাড়াবাড়ি বন্ধে শাকিবকেই উদ্যেগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মারুফ। এই নায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।’

এই বিভাগের আরো খবর