1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক সংসদ এবিএম ফজলে করিম - আজকের কাগজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:

গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সাবেক সংসদ এবিএম ফজলে করিম

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:৩৪ এএম
শেয়ার করুন

গতবছর জুলাই-আগস্টে চট্টগ্রামে সংঘঠিত গণহত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টার পরপরই তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এদিন (৮ এপ্রিল) দিন ধার্য করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ১৬ ফেব্রুয়ারি এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ওইদিন ট্রাইব্যুনালের কাছে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তার এ আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।
ওইদিনই এই মামলার চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছিল৷ চট্টগ্রামে দায়ের হওয়া অন্য মামলায় কারাগারো ছিলেন তিনি৷

এই বিভাগের আরো খবর