1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ ৮:২২ এএম
শেয়ার করুন
রাজশাহী নগরীতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ১৬/৪/২৫ তারিখ  দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি পেশায় বাসচালক। নিহত আকরাম রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এবং তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করেন বাবা আকরাম। এর পরিপ্রেক্ষিতে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন। এরপর ১৬/৪/২৫ তারিখ  রাতে আকরামকে ইট দিয়ে আঘাত করে আহত করেন উত্ত্যক্তকারীরা বখাটেরা।
আহত আকরামকে এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় একই এলাকার নান্টু, বিশাল এবং রতনসহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক হাসান বলেন, তালাইমারি শহিদ মিনারের পাশে বখাটেদের হামলায় আহত হন আকরাম হোসেন। পরে তিনি রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকাবাসী এইসব বখাটে,  সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *