1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হলিউডের র‍্যাগস টু রিচেস মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমরাই যেচে সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ নিয়ে সংসদে স্পিকার এবার লোহিত সাগরে সামরিক অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি পাঠালেন ট্রাম্প হঠাৎ কমলো স্বর্ণের দাম বার কাউন্সিলে নির্বাচন করতে হাইকোর্টে রিট ব্যারিস্টার সুমনের দুই মাসে ‘ট্র্যাপে ফেলে’ মিরপুরে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তার নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

হলিউডের র‍্যাগস টু রিচেস মু‌ভি‌তে মুন্সীগ‌ঞ্জের আর পি রুবেল

‎লিটন মাহমুদ
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ১১:১৬ এএম
শেয়ার করুন

‎ সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে আমেরিকার অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান 6D Fim Studios এর ব্যানারে হলিউডের জন্য নির্মিত হয়েছে “Timeless Waltz” চলচ্চিত্রটি, যেখানে কাজ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শেখ ফরিদ পলক। এবার একই প্রয়োজনা প্রতিষ্ঠানের ব্যানারে হলিউডের জন্য নির্মিত অন্য একটি চলচিত্র “Rags to Riches” এর শুটিং সম্পূর্ণ হয়েছে।

‎উক্ত চলচিত্রে কেন্দ্রীয় ৩ চরিত্রে অভিনয় করেছেন বাংলা টিভি ও দৈ‌নিক গণমু‌ক্তি প‌ত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আর পি রুবেল।
‎মডেল মুসকান আহমেদ মুসু এবং সাংবা‌দিক শেখ মো: শিমুল।

‎চলচিত্রটিতে দেখা যাবে, বাংলাদেশের ঢাকার বস্তির এক তরুণী অনিকা তার দরিদ্র পরিবেশের বাইরেও উন্নত জীবনের স্বপ্ন দেখে। তার পরিবেশের কঠোর বাস্তবতা সত্ত্বেও, তার মধ্যে রয়েছে এক অদম্য মনোবল এবং তীক্ষ্ণ বুদ্ধি। চলচ্চিত্রটিতে বস্তি থেকে একজন সফল উদ্যোক্তা হওয়ার পথে তার যাত্রা অনুসরণ করে, যেখানে তার সংগ্রাম, বিজয় এবং সামাজিক চ্যালেঞ্জগুলি তুলে ধরা হয়েছে।

‎কাজ করার অভিজ্ঞতা হিসেবে আর পি রুবেল জানান, হলিউডের একটি মুভি এবং সেখানে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। সবার স্বপ্ন থাকে ইউটিউব কিংবা টিভি নাটক তারপর সিনেমা আর আমার সরাসরি সুযোগ হলো এই কারণে আমি ভাগ্যবান এবং আমার প্রিয় ছোট ভাই অভিনেতা শেখ ফরিদ পলকের প্রতি কৃতজ্ঞ।

‎আর পি রুবেল একাধারে অভিনেতা, সংগীত শিল্পী, সাংবাদিক ও দক্ষ সংগঠক। উল্লেখ্য, ২০০৮ এ এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো “ক্লোজ আপ ওয়ান” এর গানের প্রতিযোগিতায় ২য় রাউন্ড অব্দি উর্ত্তীন্ন হয়েছিলেন আর পি  রুবেল। তার অভিনীত Mad Pair (পাগল জুটি), ফুল ফড়িং, আইডি পাস ও মিউজিক ভি‌ডিও সহ শর্ট ফিল্মগুলো বেশ প্রশংসা কুরিয়েছেন। এছাড়াও তিনি দেশের জনপ্রিয় ইলেকট্রনিকস ব্রান্ড মিনিষ্টার ফ্রিজের বিজ্ঞাপনে অভিনয় করেছেন যা মুক্তির অপেক্ষায়। গুনি এই অভিনেতার হাতে আগামীতে চমকপ্রদ অনেক কাজ আছে যার শুটিং চল‌মান এবং খুব শীঘ্রই ‌মু‌ভি‌টি মু‌ক্তি পা‌বে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *