1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সরকারি চাল আত্মসাতের দায়ে বিএনপি নেতার কারাদণ্ড - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি চাল আত্মসাতের দায়ে বিএনপি নেতার কারাদণ্ড

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ১২:০৯ পিএম
শেয়ার করুন

কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন রবু (৪৫) নামের এক বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার ডিলার লাইসেন্সটিও বাতিল করা হবে বলে জানিয়েছেন ইউএনও।
বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রবিউল হোসেনের এক আত্মীয়ের ঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (চৈতি কালাম গ্রুপ)। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন রবু।
বুধবার বিকেলে পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে ৩৫০ কেজি সরকারি চাল জমা রাখেন। চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখেন তিনি।
বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এসময় চালগুলো উদ্ধার করে সাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিএনপি নেতা রবুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, জিজ্ঞাসাবাদে ডিলার রবিউল হোসেন চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও নির্বাহী কর্মকর্তা জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *