1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অপচয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

অপচয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ১০:০৬ এএম
শেয়ার করুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় খাদ্য অপচয় কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করছে। যুদ্ধের কারণে যেন খাদ্যাভাব দেখা না দেয়, তার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার বিশ্ব খাদ্য দিবস-২০২২ এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিলেন, সামরিক শাসকরা দেশকে খাদ্য আমদানি নির্ভর করে তোলে, তারা গণমুখী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। অতীতের সরকারগুলো স্বাধীনতায় বিশ্বাস করেনি বলেই দেশকে সফল হতে দেয়নি, পরনির্ভরশীল করে রেখেছিল সবক্ষেত্রে।

বৈশ্বিক দুর্যোগের কথা চিন্তা করে সরকার বর্তমানে খাদ্য রপ্তানিতে বেশি জোর দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন আর আশ্বিন-কার্তিক মাসে দেশে মঙ্গা হয় না, কৃষি গবেষকরা যে কষ্ট করেছেন তার সুফল পাচ্ছেন দেশবাসী। কৃষি যান্ত্রিকীকরণে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকার পুষ্টিকর, নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিত করতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে মনোযোগ দেওয়া হচ্ছে। কারণ সুষম খাদ্য পাবার ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

এই বিভাগের আরো খবর