1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২ - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ২

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ১০:৪৩ এএম
শেয়ার করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা চালানোর সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার মধ্য রাতে ঘোড়াঘাট উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মানাধীন ব্রীজের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

আটককৃতরা হলেন,জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক(৪৯), একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চু ছেলে আজিজার রহমান (৩৮)।

ওসি বলেন, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি দল সরকারি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন।একই সময় ডাকাতের একটি দল উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মানাধীন ব্রীজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের গাড়িটি ওই এলাকায় আসলে সাধারণ পাবলিকের গাড়ি মনে করে গতিরোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্ঠা করে। পরে তাদের মধ্যে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। আটক দুই ডাকাতের স্বীকারোক্তিতে এঘটনায় জড়িত পলাতক আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ইমদাদুলের নামে বিভিন্ন থানায় ১২ টি এবং আজিজারের নামে দুই ডাকাতির মামলা আদালতে চলমান আছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *