1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

ভারত-পাকিস্তান হামলা-পাল্টা হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫ ৮:৫৫ এএম
শেয়ার করুন

হঠাৎ করেই মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এর জবাবে ভারতেও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

ভারত দাবি করেছে , তারা নয়টি পাকিস্তানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। যার কয়েকটি গত মাসে ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার সাথে সম্পর্কিত।

তবে ইসলামাবাদ জানিয়েছে, ছয়টি পাকিস্তানি এলাকায় হামলা চালিয়েছে ভারত। তবে তার কোনোটিই উগ্রপন্থিদের শিবির না। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, ভারতের কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতীয় বাহিনী চরমপন্থি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার সদর দপ্তরে হামলা চালিয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং হত্যা কার্যকর করা পদ্ধতিতে যথেষ্ট সংযম প্রদর্শন করেছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে ভারত এখনো এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

তবে ভারতীয় কাশ্মীরের স্থানীয় চারটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের পৃথক এলাকায় তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, তিনজন ভারতীয় পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

ইসলামাবাদ এই হামলাকে যুদ্ধের একটি স্পষ্ট পদক্ষেপ বলে অভিহিত করেছে। তারা বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে জানানো হয়েছে। পাকিস্তান ভারতীয় আগ্রাসনের যথাযথ প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র। তবে, আমরা যেকোনো মূল্যে পাকিস্তানের সম্মান, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরো খবর