1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ৬ - আজকের কাগজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাবতলী থেকে দাশেরকান্দি, অনুমোদনের অপেক্ষায় ৪৫ হাজার কোটির নতুন মেট্রো জিয়াউর রহমানকে গুলি করেন কর্নেল মতিউর, দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ নওগাঁয় ডেঙ্গুর বিস্তার রোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু রুমিন ফারহানাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলো উপজেলা বিএনপি কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক ১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন, ২য় দিনের মতো আন্দোলন চলমান হাকিমপুরে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ আহত ৬

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫ ১০:৫৫ এএম
শেয়ার করুন

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে বাস উল্টে আবদুস ছালাম নামে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বাসের ছয় যাত্রী। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার ভৈষকোপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস ছালাম (৬৫) নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়নের দেওভান্ডার গ্রামের বাসিন্দা।
বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী সাগরিকা পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে এসে ভৈষকোপালিয়া মোড়ে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নিচু জমিতে পড়ে বাসটি উল্টে যায়।
দেওভান্ডার গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, বাস দুর্ঘটনায় আবদুস ছালাম নিহত হয়েছেন। তিনি সিলেট থেকে বাড়ি ফিরছিলেন।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করি। এ সময় আহত সাতজন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা আজকের কাগজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করেছে।

এই বিভাগের আরো খবর