1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পর্নোগ্রাফি দেখেন যাজক ও নানরাও : পোপ ফ্রান্সিস - আজকের কাগজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ: প্রথম চারটাই চীনের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের নির্দেশ স্থগিত দেবী দুর্গার সাজে তাক লাগালেন পরীমণি! কাতারে ধরা পড়লেন সাবেক বিমান বাহিনী প্রধান তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণপিটুনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

পর্নোগ্রাফি দেখেন যাজক ও নানরাও : পোপ ফ্রান্সিস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ৮:৩৬ এএম
শেয়ার করুন

পর্নোগ্রাফির বিপদ সম্পর্কে ধর্মযাজক ও সন্ন্যাসীদের সাবধান করে দিলেন পোপ ফ্রান্সিস। তিনি স্বীকার করেছেন, যাজক ও নানরাও পর্নোগ্রাফি দেখেন। তিনি বলেছেন, এই অভ্যাস ধর্মীয় মননকে ‘দুর্বল’ করে দেয়।

ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে ৮৬ বছর বয়সী পোপ বলেছেন, পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে.. এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন। তাদের তিনি বলেছেন, শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।

এ ছাড়া পোপ ফ্রান্সিস বলেছেন, ডিজিটাল পর্নোগ্রাফির প্রলোভন আছে, যদি তা দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, এ কাজ নীতিবহির্ভূত। এটা মোটেই পূণ্যের কাজ নয়। যাজক ও নানদের মধ্যেও এধরনের ছবি দেখার প্রবণতা তৈরি হয়েছে।

তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ‘আমি শিশুদের ওপর অত্যাচারের কথা বলছি না, আমি সাধারণ পর্নোগ্রাফির কথা বলছি।’

পোপ জানিয়েছেন, তার মোবাইল ফোন নেই, তিনি কখনো ব্যবহারও করেননি। তার কথায়, ‘অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে।’

তার বক্তব্য, পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নোগ্রাফিকে গ্রহণ করে না। এই সময় পোপ প্রস্তাব করেন, মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেওয়া উচিত। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না।

এই বিভাগের আরো খবর