1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীর দারুসসালামে গণপিটুনিতে নিহতহন তানভীর ও ফাহিম - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ঘটনার ২৪ ঘন্টা হলেও মামলা হয়নি এখনো

রাজধানীর দারুসসালামে গণপিটুনিতে নিহতহন তানভীর ও ফাহিম

এস এম রাসেল
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫ ১০:১৪ এএম
শেয়ার করুন

রাজধানী মিরপুর দারুসসালাম থানাধীন আহমেদ নগর এলাকায় দুই যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মাঝে।

নিহতদের এক জনের নাম তানভীর ও অন্য জনের নাম ফাহিম ওরফে (টেপা) বলে জানা গেছে। তাদের ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ তবে নিহতদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে ধারনা করা হচ্ছে । শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২”টার দিকে মিরপুর দারুসসালাম থানাধীন বেড়িবাঁধের আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার এ ঘটনা ঘটে।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে কিছু যুবক ধারালো অস্ত্রসহ বেড়িবাঁধের আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় ঘোরাঘুরি করছিল। তারা অপরিচিত পথচারীদের কাউকে দেখলেই ছিনতাই করত, বিভিন্ন সময়ে বাসার দরজায় নক দিত, গার্মেন্টসের নারীদের উত্ত্যক্ত করত এবং পুরো এলাকায় আতঙ্ক তৈরি করছিল।

সূত্রে আরও জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনজন ধারালো অস্ত্রধারী যুবকরা আবারও এলাকায় আসে এর ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে তানভীর সহ তিনজন যুবকরা হাড্ডিপট্টি এলাকায় গিয়ে চাপাতি নিয়ে হাজির হয়ে স্থানীয় মানুষকে ভয়ভীতি দেখিয়ে শাসাতে থাকেন। এ ঘটনা দেখে কোন এক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ঘিরে ফেলে। তখন স্থানীয় কয়েক”শ মানুষ ওই দুজনকে ধাওয়া দিয়ে গণপিটুনি দিয়। একপর্যায়ে তারা গণপিটুনি শিকার হয়ে দুই যুবকের ঘটনা স্থলেই মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এখানকার অধিকাংশ বাসিন্দাই নিম্নআয়ের মানুষ—যেমন: গার্মেন্টস শ্রমিক, রিকশাচালক, বালুবাহী শ্রমিক ইত্যাদি। তারা আরও জানান, সম্প্রতি দারুসসালাম এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছিল অনেক এ কারণে আতঙ্কে থাকতো সাধারন পথচারী ও এলাকাবাসী। ঘটনাস্থল একটি খালের পাশে এবং মূল আবাসিক এলাকা থেকে কিছুটা বিচ্ছিন্ন। ওই এলাকায় প্রায় ২৫০টি পরিবার বসবাস করে। তবে স্থানীয়দের দাবি, নিহত দুইজন এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী।স্থানীয়দের মধ্যেই আরও একটি মাদক ব্যবসায়ী গ্রুপ তাদের প্রতিপক্ষরাই আক্রোশবশত ব্যবসা টিকিয়ে রাখতে সাধারণ মানুষের সাথে মিশে তাদের পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।

এ বিষয়ে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে “আজকের কাগজকে” বলেন, দুজনকে গণপিটুনি দেয়া হয়েছে, “তারা মাদক ব্যবসায়ী ছিলেন, “নিহত এক জন তানভীর তার নামে মাদকের মামলাও রয়েছে’। তিনি জানান, “যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, “তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, “সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। গণপিটুনির খবর পুলিশ কখন জানতে পেরেছে জানতে চাইলে ওসি বলেন, গণপিটুনি দিয়ে হত্যার পর তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। গণপিটুনিতে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে গণপিটুনিতে নিহত হওয়ার ২৪ ঘন্টা পার হলেও এই রিপোর্ট লেখা এবং প্রকাশের আগ মুহুর্ত পর্যন্ত এখনো কোন মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরো খবর