1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাজেট উপস্থাপনের সময় পরিবর্তন - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

বাজেট উপস্থাপনের সময় পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ জুন, ২০২৫ ৪:৩২ পিএম
শেয়ার করুন

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামীকাল সোমবার জাতির সামনে উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিন দুপুর ৩টার দিকে বাজেট বক্তব্য সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

রোববার (০১ জুন) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, বাজেট বক্তব্যটি বিটিভি থেকে ফিড নিয়ে দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে একই সময়ে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৯ মে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২ জুন বিকেল ৪টায় ধারণ করা বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার হবে।

তিন দিনের মাথায় নতুন একটি সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (০২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে পারেন। এটি হতে যাচ্ছে দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট। এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধরা হতে পারে। আর এনবিআর বহির্ভূত উৎস থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ১৯ হাজার কোটি টাকা। পাশাপাশি, করবহির্ভূত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২১ হাজার কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি বৈদেশিক ঋণ নেওয়া হতে পারে এক লাখ ৫ হাজার কোটি টাকা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *