1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চার জন নিহত - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মিরকাদিমে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে আটক চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নগদ অর্থ জরিমানা কাপড়ের রোলভর্তি কনটেইনার জালিয়াতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেন চালু হচ্ছে হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফাঁকফোকর যেখানে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে পড়ে একই পরিবারের চার জন নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৬:৪৪ পিএম
শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ওই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের উমর আলী (৮০), তাঁর স্ত্রী নুরজাহান বেগম (৬৫) ও তাঁদের ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। তাঁদের মধ্যে আবুল হাসেম চালকের আসনে ছিলেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, আজ সোয়া ১২টার দিকে লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে চলছিল ওই প্রাইভেট কার। এ সময় একটি বাস ও অটোরিকশা হঠাৎ সামনে চলে এলে চালক লরির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ইউটার্ন করে চট্টগ্রামমুখী লেনে নিয়ে গেলে লরির উল্টে যায়। এতে ওই প্রাইভেট কারটি লরির নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন। তাঁরা বরুড়া থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন।
আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আনিসুর রহমান। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কটির ঢাকামুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রামমুখী লেনের একাংশ দিয়ে যান চলাচল করছে। উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারে কাজ করছে হাইওয়ে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।

এই বিভাগের আরো খবর