1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হলিউডের ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

হলিউডের ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ১২:১৮ পিএম
শেয়ার করুন

হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্রাঞ্চাইজি সিনেমার তারকা অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন তার এক সাবেক সহকারী।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালতে এ মামলাটি করেন তার প্রাক্তন সহকারী আস্তা জোনাসন। তার অভিযোগ, ২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিং করেন ভিন ডিজেল-আস্তা জোনাসন। এ সিনেমার শুটিংয়ের সময়ে আটলানটা হোটেল রুমে তাকে যৌন নিপীড়ন করেন ভিন ডিজেল; এর ঠিক ১ ঘণ্টা পরই আস্তাকে চাকরিচ্যুত করেন।

মামলার এজাহারে আস্তা জোনাসন জানিয়েছেন, সেদিন রাতে একাধিক নারীর সঙ্গে আনন্দ করেন ভিন ডিজেল। পরে জোরপূর্বক আস্তার শরীরে হাত দেয় এবং তাকে চুম্বন করেন। তারপর হোটেল থেকে বেরিয়ে যান আস্তা।

অভিযোগকারী আস্তা জোনাসনের আইনজীবী ক্লেয়ার-লিস কুটলি বলেন, ক্ষমতাবান পুরুষদের জবাবদিহিতার আওতায় আনা না হলে, কখনো কর্মক্ষেত্রে যৌন নির্যাতন বন্ধ হবে না। আমরা আশা করছি, তার (আস্তা) এই সাহসী পদক্ষেপ দীর্ঘস্থায় পরিবর্তন আনতে সাহায্য করবে।

এ বিষয়ে কথা বলতে ভিন ডিজেলের লিগ্যাল এবং জনসংযোগকর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা। পরে এক বিবৃতিতে ভিন ডিজেলের আইনজীবী জানান, অভিযোগটির সত্যতা নেই। এটি অভিনেতা অস্বীকার করেছেন।

সূত্র : দ্য গার্ডিয়ান।

এই বিভাগের আরো খবর