1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সোনাইমুড়িতে টুপি নিয়ে দ্বন্দ্ব, সহপাঠীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র: চিফ হুইপ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি! প্রতি কেজি ১ হাজার টাকা ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ! রৌমারীতে ট্রাকের ধাক্কায় মা-সন্তানসহ নিহত ৫ দুই দশকের হাজারো প্রাক্তন, তবু নেই কুবিতে কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

সোনাইমুড়িতে টুপি নিয়ে দ্বন্দ্ব, সহপাঠীকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৮:৩৩ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে টুপি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. নাজিম উদ্দিন (১৩) নামে এক মাদরাসার ছাত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২৭ অক্টোবর) ভোরে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।
মো. নাজিম উদ্দিন উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্যাহর ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু ছায়েদ (১৬) নামে অভিযুক্ত আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ। সে ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদরাসার আবাসিক বিভাগে থেকে নাজিম ২২ পারা ও ছায়েদ ২৩ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছে। গত ১০-১৫ দিন আগে টুপি পরা নিয়ে নাজিম ও আবু ছায়েদের মধ্যে ঝগড়া হয়। পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন। কিন্ত এ ঘটনার জের ধরে নাজিমের ওপর ক্ষিপ্ত ছিল আবু ছায়েদ। এদিকে রোববার (২৬ অক্টোবর) সোনাইমুড়ী বাজার থেকে ৩০০ টাকায় ধারালো ছুরি কিনে নিয়ে আসে ছায়েদ। প্রতিদিনের ন্যায় রাতে মাদরাসার আবাসিক কক্ষে ১৪ জন ছাত্র ও একজন শিক্ষক ঘুমিয়ে যায়। রাত আড়াইটার দিকে অন্য সবার অগোচরে ছায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে নাজিমকে গলা কেটে হত্যা করে। ওই সময় নাজিমের গলার গোঙরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র-শিক্ষক ঘুম থেকে জেগে উঠে এ ঘটনা দেখতে পায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ভোরে অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। টুপি পরা নিয়ে দুই ছাত্রের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এই বিভাগের আরো খবর