1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১:১২ পিএম
শেয়ার করুন

রাজধানীসহ দেশের সব মহানগরে নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং দেশের অন্যান্য মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে নতুন লৌহ রঙের পোশাক পরিধান শুরু হয়েছে। তবে জেলা ও রেঞ্জ পর্যায়ের পুলিশ এখনো এই পোশাক পায়নি; পর্যায়ক্রমে তাদের কাছেও পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়। এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পুলিশ পোশাক অনুমোদন করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মহানগর পুলিশের পাশাপাশি পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশ সদস্যরা নতুন রঙের পোশাক পরবেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ থেকেই সব মহানগরে নতুন পোশাক পরা শুরু হয়েছে। খুব শিগগিরই জেলা পর্যায়েও এর বাস্তবায়ন হবে।

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, জেলা ও রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পরিধান করবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের পোশাকই ব্যবহার করবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য নতুন পোশাক নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

অন্তর্বর্তী সরকার আশা করছে, নতুন পোশাকের সঙ্গে পুলিশের মানসিকতা ও আচরণেও ইতিবাচক পরিবর্তন আসবে। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীর সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *