1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আ.লীগের ডাকা ‘লকডাউনে’ গণপরিবহন চলবে কি না, জানাল শ্রমিক ফেডারেশন - আজকের কাগজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—বাংলাদেশে স্বাধীনতা, নিরাপত্তা ও ডিজিটাল চ্যালেঞ্জের বাস্তবতা পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র: ফাইবার-অপটিক ড্রোনে দিশেহারা ইসরায়েল সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি দেশে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই: প্রাণিসম্পদ মন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু এলপি গ্যাসের দাম নির্ধারণ করলো বিইআরসি সরকার কোনো গণমাধ্যমকে হস্তক্ষেপের উদ্দেশে ফোন দেবে না: তথ্যমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, জনসভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ১৬ মে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগের ডাকা ‘লকডাউনে’ গণপরিবহন চলবে কি না, জানাল শ্রমিক ফেডারেশন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ৬:৪৩ পিএম
শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোমবার (১৭ নভেম্বর) দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছে। এদিন মধ্যে সব ধরনের যানবাহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান।

হুমায়ূন কবির খান বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। ফেডারেশন এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-মালিকদের জন্য সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।’

তিনি বলেন, ‘দেশের যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্ব পালন করছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে, তা প্রতিহত করা হবে। একই সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছেন।’সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। এরমধ্যে ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে চালক জুলহাসকে হত্যা করা হয়। এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল করেন পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার। এর প্রতিবাদে সারা দেশে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *