1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুরে মেট্রোরেল লাইনে মিললো অবিস্ফোরিত ২ ককটেল - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মিরপুরে মেট্রোরেল লাইনে মিললো অবিস্ফোরিত ২ ককটেল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ ৬:২৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি মেট্রোরেল ট্র্যাকের ওপর থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এমআরটি পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে রক্ষণাবেক্ষণকর্মীরা লাইনের ওপর দুটি জর্দ্দার কৌটা স্কচটেপ মোড়ানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেল দুটি অপসারণ করে নিয়ে যায়।এমআরটি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী জানান, ককটেল দুটি মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক-লাইনে রাখা ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় লাইনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্তে কাফরুল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকলেও আশপাশের ভবন ও দোকানপাটের ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।

এর আগে, গত বুধবার রাতে পল্লবীতে ককটেল বিস্ফোরণে ডিএমপির এক এএসআই আহত হন। সম্প্রতি এসব ঘটনার পর রাজধানীতে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *