1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিয়ে দিতে রাজি না হওয়ায় কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১ - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২ সাপ্তাহিক ছুটির দাবিতে হিলিতে শ্রমিকদের রাজপথে বিক্ষোভ মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত বারবার স্থগিত বোর্ড, পদোন্নতি নিয়ে অনিশ্চয়তায় বেরোবি কর্মকর্তারা মৃত্যুর আগে বিচার দেখে যেতে চায় মা-বাবা ‘তনু হত্যা মামলা’ ‘অন্ধকার থেকে আলোয় এসেছে’ দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

বিয়ে দিতে রাজি না হওয়ায় কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ ৮:১২ পিএম
শেয়ার করুন

নগরের সদরঘাট থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সম্রাট ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানায়, শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালখালীর পশ্চিম শাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি সম্রাট ইসলাম কক্সবাজারের পেকুয়া থানার মগঘোনা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে।
জানা যায়, পেকুয়ার দৃষ্টি প্রতিবন্ধী নারীর সাথে সম্রাট ইসলামের পূর্ব পরিচয় ছিল। সম্রাটের পরিবারের পক্ষ থেকে ওই নারীর সাথে বিয়ের প্রস্তাব দিলে নারীর পরিবার তা প্রত্যাখান করে। এজন্য সম্রাট ওই নারীকে বিভিন্ন প্রলোভনে তার সাথে নিয়ে যায়। ভিকটিমকে না পেয়ে পরিবার সদরঘাট থানায় মামলা দায়ের করে। মামলা রুজুর পর পুলিশ ওই নারীকে উদ্ধার করে।

তিনি আরও জানান, ২২ ধারার জবানবন্দিতে ভুক্তভোগী জানায়- সম্রাট তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং বোয়ালখালীতে ফুফুর বাসায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারীর পিতা সদরঘাট থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামিকে সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *