
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বলেন, ‘৮ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হচ্ছে তফসিল। আর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। আমরা তো বলেছি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন। দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি যদি হয়, তাহলে এটা ৮ থেকে ১৪ তারিখের মধ্যে পড়ে।’
ভোটগ্রহণের সময় বাড়ানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা আছে, কমিশন সিদ্ধান্ত নিলে ফাইনাল হবে।’
ভোটিং বুথের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘চেম্বার আমরা ডাবল করার চিন্তা করছি। কিছু ক্ষেত্রে যদি বাড়ানো সম্ভব হয় কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো ফাইনাল হয়নি। এটা আমরা ৭ ডিসেম্বরের সভায় ঠিক করব।’
ওই সভায় তফসিলের তারিখের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, মোটামুটি ধরা যায়। কমিশনের মিটিংয়ের পর ব্রিফিং করা হবে।’
Leave a Reply