1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৮ পিএম
শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, মাহফুজ আলম ও অফিস মাহমুদ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই পদত্যাগ নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব জানান, তাদের এ সিদ্ধান্তকে প্রফেসর ইউনূস সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা সরকারে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।

নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, আবারও এই তথ্য জানিয়ে প্রেস সচিব বলেন, কেউ কেউ বিভিন্ন মন্তব্য করছেন। তবে সরকার বলে আসছে ভোট ফেব্রুয়ারিতেই হবে।

দুই উপদেষ্টার মধ্যে আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *