1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব'র অভিযান - আজকের কাগজ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাদ পড়া শিশুদের খুঁজে হামের টিকা দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট মিরপুর থানা ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের ঠাঁই, ত্যাগীদের মাঝে ক্ষোভ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হুন্ডির টাকায় ঢাকায় নাশকতা, নেপথ্যে বিদেশে পলাতকরা: ডিবি কুড়িগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধীসহ চার নারী ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ৫ কটিয়াদীতে অবৈধ সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় নকল সাবান উৎপাদনের একটি কারখানায় র‍্যাব’র অভিযান

রাজু চৌধুরী
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১০:০৮ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‍্যাব-৭ ,চট্টগ্রাম। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এরমধ্যে জব্দ করা অধিকাংশই যুক্তরাজ্যের রেকিট বেনকিজার কোম্পানির ডেটল ব্রান্ডের সাবান।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর পরিদর্শক আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

র‍্যাব-৭ ,চট্টগ্রাম এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, রিকশার গ্যারেজের আড়ালে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি এখানে নকল সাবান তৈরি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৭, চট্টগ্রাম। অভিযানকালে অবৈধভাবে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের নকল সাবান ও সাবান তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে নকল সাবান উৎপাদনে ব্যবহৃত কারখানাটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, এসব নকল সাবানে বিভিন্ন নামীদামী কোম্পানির লোগো ব্যবহার করে বাজারজাত করে আসছিলো। জব্দকৃত নকল সাবানে যেসব কেমিকেল ব্যবহার করা হচ্ছে, সেসব মানুষের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই।

র‍্যাব-৭ ,চট্টগ্রাম এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার ক্ষুন্ন করে এমন ভেজাল ও নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর