1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আজ ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

আজ ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ১১:৪১ এএম
শেয়ার করুন

পৌষ মাসের শেষ সময় থেকেই শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল ঢাকার জনপদ। তবে মাঘে এসে শীত তার দাপট দেখিয়েছে ঢাকাবাসীকে। রাজধানীতে এ শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ সোমবার সকালে রেকর্ড করা হয়েছে।

এদিকে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সব জেলাসহ মোট ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এক দিনের মধ্যে দেড় ডিগ্রি সেলসিয়াসের মতো কমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রবিবার দেশের দু–এক স্থানে বৃষ্টি হয়েছে। আগামী পরশু (বুধবার) দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে। আগামী বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেছেন, ‘আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ঢাকায় এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।’

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ঘণ্টার ব্যবধানে আজ দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল একযোগে তিন স্থানে। সেই স্থানগুলো হলো—রাজশাহী, ঈশ্বরদী ও বদলগাছী। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছিল, তাপমাত্রা কমবে সেই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকা আরও বাড়বে। গতকাল দেশের ছয় জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইছিল। আজ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এবং সেই সঙ্গে টাঙ্গাইল, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সোমবার সকাল ৭টায় থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ের মধ্যে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

আর উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাছাড়া দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

এই বিভাগের আরো খবর