1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবনে স্থবিরতা প্রচন্ড ঠান্ডায় কাঁপছে মানুষ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় জনজীবনে স্থবিরতা প্রচন্ড ঠান্ডায় কাঁপছে মানুষ

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ৭:১৩ পিএম
শেয়ার করুন

নওগাঁয় উত্তরের হালকা হিমেল বাতাস ও কনকনে শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
৭ জানুয়ারি বুধবার জেলায় মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসার বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। রাতের আকাশে কুয়াশার ঘনঘটা থাকলেও বুধবার দুপুরে হালকা সূর্যের তাপ জমিনে পরে। সূর্যের এ তাপ জমিনে পড়ায় কিছুটা শীতের তীব্রতা কমলেও উত্তরের হালকা হিমেল বাতাস ও কনকনে ঠান্ডায় কাঁপছে মানুষ। জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় সবচেয়ে সমস্যায় পড়েছে দিন মজুর এবং ছিন্নমুল মানুষ। প্রচন্ড শীতে ওইসব শ্রমজীবী ও ছিন্নমুল মানুষদের দৈনন্দিন কাজে স্থবিরতা নেমে এসেছে। জেলার সরকারী এবং বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক গুলোতে শীত জনিত রোগ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ডায়রিয়া ও রক্ত-আমসা রোগীর সংখ্যা বাড়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানায়। ওইসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষরা। শীতের তীব্রতায় জুবুথুবু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গরম কাপড় কিনতে জেলা ও উপজেলা শহরের নতুন এবং পুরনো ও ফুটপাতের দোকান গুলোতে ভীড় করছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান জানান, ৭ জানুয়ারি বুধবার সকাল ৯ টায় এ জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *