1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিজিবির সাঁড়াশি অভিযান ভারতে পাচারের আগেই বিপুল পরিমাণ সিরাপ জব্দ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

বিজিবির সাঁড়াশি অভিযান ভারতে পাচারের আগেই বিপুল পরিমাণ সিরাপ জব্দ

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি, এর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন ভেজাল খাদ্যসামগ্রী আটক করেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:২০ মিনিটে পাঁচবিবি উপজেলার জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে সড়ক মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার ৯ জানুয়ারি, ২০ বিজিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে একদল চোরাকারবারী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সিরাপ একটি গোডাউনে মজুত করেছে। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এর নির্দেশনায় বিজিবির একটি বিশেষ দল সেখানে তল্লাশি চালায়। তল্লাশিকালে গোডাউন থেকে জেনসি, টাচ্, জেট টেন, রেইনবো, আর আগুনসহ বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৯,০০০ বোতলের বেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও প্রচুর পরিমাণে অনুমোদনহীন ললিপপ, জেল জুস, টেস্টি স্যালাইন ও চিপস জব্দ করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হোসেন সরকার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ​বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক সিরাপপ্রায় ২৬টি ভিন্ন প্রকার বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ভেজাল খাদ্য ললিপপ, জেল জুস, চিপস ও অন্যান্য যার বাজারমূল্য: ২৬,৮৭,৪৮৫ লক্ষ টাকা।

​২০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সামাজিক শান্তি বজায় রাখতে যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *